বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ গ্রেফতার ১ - The News Lion

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে সহবাস করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম ধনঞ্জয় ব্যানার্জী। বৃহস্পতিবার রাতে  এক যুবতীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক ধনঞ্জয় ব্যানার্জীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির বাড়ি বাঁকুড়া জেলার গৈইরা গ্রামে। এদিন অভিযুক্ত যুবককে ঝাড়্গ্রাম আদালতে তোলেন পুলিশ। 


পুলিশ সুত্রে জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার তুলিসীবনী গ্রামের বাসিন্দা  এক যুবতীকে দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন বলে অভিযোগ। পরে বিয়ে করার কথা বললে বেঁকে বসেন ধনঞ্জয়। এরপর ওই যুবতী গত ১৪ জুলাই সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেন। এদিন পুলিশ অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া জেলার পুলিশকে সাথে নিয়ে গৈইরা এলাকা থেকে গ্রেফতার করেন। জানা গিয়েছে ধৃত ধনঞ্জয় ব্যানার্জী দীর্ঘদিন ধরে বাঁকুড়া থানার গৈইরা এলাকায় ব্যবসা করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.